দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে রাজধানীর কাঁচাবাজারে কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। এতে নিত্যপণ্যের বাজারে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। আগের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কমেছে। যদিও অধিকাংশ সবজির দাম এখনো কেজিপ্রতি ১০০ টাকার ওপরে রয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, পেঁপের দাম তুলনামূলক কম থাকলেও বেগুন, টমেটো, করোলা ও গাজরের মতো নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দরে।
অন্যদিকে, আলুর দামে কিছুটা স্বস্তি রয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি।
ক্রেতাদের অভিযোগ, কিছু সবজির দাম কমলেও কাঁচা মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে বাজারে স্বস্তি ফিরছে না। তারা বলছেন, বাজারে নিয়মিত তদারকি ও দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
/অ